বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

মাইলস্টোন কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

শাহ বুলবুল:
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। ক্ষুদে বিজ্ঞানীদের জন্য মেলার আয়োজক মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব, মেলার সার্বিক তত্বাবধানে রয়েছেন ক্লাবের মটারেটর উপাধ্যক্ষ মিজানুর রহমান খান। ১৮ নভেম্বর সকালে বর্ণাঢ্য বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। মেলার দ্বিতীয় দিন, সম্মানিত অতিথি হিসেবে শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পগুলো পরিদর্শন করেন এমএনআরএস ট্রাস্টের সভাপতি মিসেস মমতাজ বেগম। বিজ্ঞান মেলার সমাপনী দিন (২০ নভেম্বর ২০২৫) আয়োজন করা হয় বর্ণিল পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন সেমিনার হলে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে নবম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৫০০ জন ছাত্রছাত্রী এবং প্রদর্শিত হয় শতাধিক গবেষণা প্রকল্প। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ২০ হাজার জন পরিদর্শন করেন ক্ষুদে বিজ্ঞানীদের এই মেলা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com