ময়মনসিংহের তারাকান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কতৃক ১৯ জনকে জনপ্রতি ৭ হাজার ৫শ’ টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক,উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম রফিক। উল্লেখ্য:- তারাকান্দা বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয় ১৯টি দোকান। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার দিকে মধ্যবাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে খবর শুনে প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অধিকাংশ দোকানই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।