বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

গুরুদাসপুরে ‘ইউসিসিএ’ এর ৪২তম বাজেট অধিবেশন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

প্রায় ৭৪ লাখ টাকার বাজেট পেশ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে প্রায় ৭৪ লাখ টাকার বাজেট পেশ করা হয়। সোমবার বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। উপজেলা বিআরডিবি’র সভাপতি মো. আব্দুর রশিদ প্রধানের সভাপতিত্বে সভায় ৩৩ লাখ ৬৬ হাজার ৪০০ টাকার বাজেট পেশ করা হয়। যার ব্যয় ধার্য্য ২২ লাখ ৩৩ হাজার ২০০ টাকা এবং উদ্বৃত্ত ১১ লাখ ৩৩ হাজার ২০০ টাকা ধরা হয়েছে। অপরদিকে মহিলা সবমায় সমিতির উন্নয়ন অনু বিভাগের ৪০ লাখ ৩২ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৪২ হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ১১ লাখ ৯০ হাজার টাকা। সভায় বিশেষ অতিথির মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার নির্মল কুমার, সাংবাদিক আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা মো. রওশন আলী ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূর আলম বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com