বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

নতুন বইয়ের আলোয় শিক্ষার্থীদের স্বপ্নযাত্রা

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
রাজধানীর মিরপুরে অবস্থিত অন্যতম বিদ্যাপীঠ ‘বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ’-এ অত্যন্ত আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত ৪ জানুয়ারি ২০২৬, কুয়াশাভেজা শীতের সকালে কলেজের প্রভাতী ও দিবা শাখার বাংলা এবং ইংরেজি ভার্সনের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই নতুন বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি ও কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া, সম্মানিত অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর এবং অন্যান্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে বই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, ‘বইয়ের পাতায় ডানা মেলুক আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন। সকল শিক্ষার্থীকে নতুন ক্লাসের অনেক অনেক শুভকামনা।’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করে রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া বলেন, ‘নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের জ্ঞানপিপাসা জাগিয়ে তুলবে এবং নতুন বইগুলোর মাধ্যমেই তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তুলবে।’ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর বলেন, ‘বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়া শিক্ষার্থীদের জন্য এক পরম পাওয়া; আশা করি এই বইয়ের আলোয় তোমাদের মেধা ও সৃজনশীলতা আরও বিকশিত হবে।’
উল্লেখ্য, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ প্রতিবছরের মতো এবারও বছরের শুরুতেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে তাদের শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার ধারা অব্যাহত রেখেছে। এজন্য শিক্ষামন্ত্রণালয়, অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com