মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থাবর-অস্থাবর সম্পদের বর্তমান মূল্যের ভিত্তিতে কোটিপতি প্রার্থী এবার ৮৯১ জন। এর মধ্যে শতকোটির মালিক ২৭ প্রার্থী।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের দাখিল করা সম্পদের হলফনামা বিশ্লেষণের পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এই তথ্য তুলে ধরেন।
সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এবারের নির্বাচনে ইসলামপন্থি দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বড়ো আকারে বেড়েছে। মোট প্রার্থীর ৩৬ শতাংশেরও বেশি ইসলামপন্থি দলের।
প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলেও জানান তিনি।
আইনের মাধ্যমে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে অভিযোগ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। বিএনপির ৫৯ শতাংশ প্রার্থী আর জামায়াতের ২২ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত।’
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী প্রায় ২ হাজার। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। একই দিনে হবে গণভোট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com