বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

শেরপুরে পৌর ঈদগাহে জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের জানাযা অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রাশেদ, শ্রীবরদী:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাযা নামাযে ইমামতি করেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
জেলার পাঁচ উপজেলা থেকে জামায়াতে ইসলামী, বিএনপি ও ১১ দলীয় জোট নেতৃবৃন্দ জানাযায় অংশ নেন। গতকাল বুধবার বিকেল ৫ টায় মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাযা তার নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৩টার দিকে কিডনিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে এই আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বুধবার শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুর-৩ আসনে প্রার্থী নূরুজ্জামান বাদলের ইন্তেকাল, জামায়াত আমিরের শোক: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার রাত ৩টার দিকে কিডনিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মো. নূরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বুধবার বেলা আড়াইটায় মো. নূরুজ্জামান বাদলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদরের পৌর পার্ক মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ইমামতি করবেন জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-২ আসনের প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা ছামিউল হক ফারুকী। গতকাল বুধবার বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের ইমামতিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম পোড়াগড় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মো. নূরুজ্জামান বাদলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ইসলামী আন্দোলনের প্রতি তার অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে গিয়েছেন- যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করছি।’ সেই সাথে তিনি মরহুমের শোকসন্তোপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
শেরপুর-৩ আসনের তফসিল ১২ তারিখের পর: প্রার্থী মৃত্যুবরণের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের ভোট আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর ওই আসনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
গত মঙ্গলবার জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো: নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেছেন।
ইসি মাছউদ বলেন, শেরপুর-৩ আসনের একজন প্রার্থী ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। তবে নতুন কবে শিডিউল ঘোষণা করা হবে, এখনো সে সিদ্ধান্ত হয়নি।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির আগে তফসিল ঘোষণার কোনো সুযোগ নাই। কারণ সিডিউল ঘোষণা করতে হবে কমপক্ষে ১৫ দিন সময় দিয়ে। আপিলের সময় আছে। কাজেই আপাতত এই মুহূর্তে কখন হবে- এইটা এখন ঘোষণা দিতে পারছি না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com