বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

মিরসরাইয়ে হারানো চেক বই ঘিরে আড়াই কোটি টাকার মামলা নিয়ে বিপাকে পরিবার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২২ সালে হারানো একটি চেক বইকে কেন্দ্র করে আড়াই কোটি টাকার মামলা দায়েরের ঘটনায় এক স্বল্প আয়ের পরিবার চরম দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বিষয়টিকে পরিকল্পিত জালিয়াতির অংশ দাবি করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ জুন জাহাঙ্গীর হোসেন হাদি ফকির হাট থেকে মীরসরাই যাওয়ার পথে একটি চেক বই, নগদ ৮ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে ফেলেন। হারানো চেক বইটি ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর মীরসরাই শাখার একটি হিসাবের অন্তর্ভুক্ত ছিল। চেক বইয়ের নম্বর গঈও ১৮৭২২২১ থেকে গঈও ১৮৭২২৪০ পর্যন্ত বলে জানা গেছে এবং কয়েকটি চেকে পূর্বস্বাক্ষর ছিল। ঘটনার পরদিন, ৫ জুন তিনি মীরসরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮১০) করেন, যাতে ভবিষ্যতে কোনো অপব্যবহার না হয় সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ২০২৩ সালে হারানো ওই চেক বইয়ের একটি চেক ব্যবহার করে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ২ কোটি ৫০ লাখ টাকার মামলা দায়ের করেন। মামলার নথিতে মেট্রো বিজ্ঞ দায়েরা জজ আদালত, ঢাকা ও বংশাল থানায় সিআর মামলা দায়েরের তথ্য উল্লেখ রয়েছে। পরবর্তীতে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে মীরসরাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরিবারের দাবি, তারা স্বল্প আয়ের মানুষ এবং এত বড় অঙ্কের লেনদেন তাদের আর্থিক সক্ষমতার বাইরে। হারানো চেক বইকে কেন্দ্র করে একটি চক্র তাদের ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com