ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নবীনগর বাজারে মনিটরিং করছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। (২৬/০২/২০৬) বাজারের বিভিন্ন দোকানে এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিস্তারিত অভিযান চলাকালীন সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মূলত রমজান মাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং অতিরিক্ত দাম না রাখতে পারে, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, বেশ কিছু দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ অর্থ দন্ড প্রদান করা হয়। ?সংসদ সদস্যের বক্তব্য অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন: পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা যাবে না। যারা রমজানকে সামনে রেখে পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।