বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত, ন্যায়বিচার ইনসাফ কায়েম করতে চাই-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, মাদক, জোয়া, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত, ন্যায়বিচার ইনছাব কায়েম করতে চাই। আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, আমি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধাপে ধাপে আমি আমার দেওয়া সকল প্রতিশ্রুতি একটা একটা করে পূরণ করবো ইনশাআল্লাহ। এই পবিত্র রমযান মাস হচ্ছে রহমতের মাস, ইবাদতের মাস, মাগফেরাতের মাস, নাজাতের মাস। ইফতারের আগে আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন বাংলাদেশ কে হেফাজত করেন, জনগণকে যেন হেফাজত করেন, মেলান্দহ-মাদাগন্জের মানুষকে য়েন হেফাজত করেন। আল্লাহ পাক ২০ বছর পর বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে এবং তারেক রহমানকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। তিনি যেন, মা, বোনদের কাছে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড সঠিকভাবে পৌঁছে দিতে পারে। এই জন্য তিনি পাইলট প্রকল্প হিসেবে ১৪ উপজেলায় ১৪টি ইউনিয়নে, ১৪ ওয়ার্ডে প্রাথমিকভাবে ঈদের আাগেই এই কার্ডের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি বলেছিলেন বাংলাদেশের মসজিদের ইমাম, মোয়াজেমদের বেতন ভাতা দেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রত্যক উপজেলার ১ টি করে মসজিদ, পৌরসভা একটি করে মসজিদ ও প্রত্যক ইউনিয়নে একটি করে মসজিদের ইমাম ও মোয়াজ্জেম কে বেতন ভাতা এই ঈদের মধ্যে দিবে ইনশাআল্লাহ। আর যেন আমাদের দেশে গণতন্ত্রকে কেউ হরণ করতে না পারে বাংলাদেশ যেন একটি আধুনিক, সমৃদ্ধি নিরাপদ, গণতান্ত্রিক দেশ রপে পরিনত হয়, যাতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়। তিনি গত ৩ মার্চ মঙ্গলবার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এইসব কথা বলেন। মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমান মাষ্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, সহসভাপতি ও সাবেক সফল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু, কোষাদক্ষ লুৎফর রহমান লিটন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর আলম বাবলু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com