শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সসাস-এর উদ্যোগে শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে ইফতার মাহফিল

প্রেসবিজ্ঞপ্তি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সভাপতি সাইফুল্লাহ মানছুর

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ঐতিহ্যবাহী রহমানীয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের মনোরম পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিকেল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সসাস-এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের দুই শতাধিক গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সভাপতি সাইফুল্লাহ মানছুর । তিনি তাঁর বক্তব্যে বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সকল প্রকার অন্যায় ও পাপাচার থেকে বিরত থেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠাই এই মাসের মূল লক্ষ্য। তিনি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সবাইকে ব্যক্তি ও সমাজ জীবনে সংযমী হওয়ার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন: কবি মোশাররফ হোসাইন খান, লেখক  ইবরাহীম বাহারী, কিড ক্রিয়েশন টিভির সিইও  শরীফ বায়জীদ মাহমুদ,   কবি ও গীতিকার জাকির আবু জাফর, লেখক সাইফুল আরেফিন লেলিন, সসাসের সাবেক নির্বাহী পরিচালক ড. মোস্তফা মনোয়ারুল ইসলাম  এবং আব্দুল্লাহ আল নোমান। অতিথিরা সুস্থ ও আদর্শিক সংস্কৃতির বিকাশে সসাস-এর ভূমিকার প্রশংসা করেন এবং রমজানের শিক্ষাকে শিল্প-সাহিত্যে ফুটিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সসাস-এর সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইনের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পী, কবি, গীতিকার, সুরকার, অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্বসহ দুই শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংস্কৃতিক অঙ্গনের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৫ মার্চ ২০২৬

 




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com