বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

স্ব-উদ্যোগী যুব সংঘের মানবিক উদ্যোগ

শাহ বুলবুল:
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
মানবতাবাদ ও কল্যাণবোধের পরার্থপর নৈতিকতাকে ধারণ করে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ব-উদ্যোগী যুব সংঘ’। মাহে রমজান, ঈদ, যেকোন পার্বণ এবং সুখে-দুঃখে সমব্যথী হয়ে পীড়িত মানুষের পাশে দাঁড়ায় স্ব-উদ্যোগী যুব সংঘ। নিঃস্বার্থ সেবামূলক কাজের অংশ হিসেবে সংঘের উদ্যোগে  মিরপুর ২ নং সেকশনে অবস্থিত  এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার, তাদের পরিবারের জন্য বিশেষ উপহার এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৩ মার্চ, স্ব-উদ্যোগী যুব সংঘের মানবিক আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়ক ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, মিরপুর থানাধীন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্ব-উদ্যোগী যুব সংঘের সহ-সভাপতি মোঃ শামীম। উপস্থিত ছিলেন স্ব-উদ্যোগী যুব সংঘের কো-অর্ডিনেটর ও সমাজসেবক মোহাম্মদ হাসিব মুজতাবা। এসময় আরও উপস্থিত ছিলেন স্ব-উদ্যোগী যুব সংঘের সক্রিয় সদস্য মোহাম্মদ মাসুদ, জাহিদ, ওরিন, পলাশ, মামুন, ডালিম, ওবাইদুল, রুবেল, সেলিম, ডিপলু, কবির, রন্টি, আজাদ, শাহআলম এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
এমন একটি মানবিক অনুষ্ঠান আয়োজনের জন্য স্ব-উদ্যোগী যুব সংঘের সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম মুন্না। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন মানুষ ও মানবিকাতর জন্য উৎসবমুখর জীবনের প্রতীক হয়ে থাকবে।’ জাহাঙ্গীর আলম মুন্নার মতে, স্ব-উদ্যোগী যুব সংঘের মতো অন্যরাও যদি সমাজিকভাবে মানবিক কাজে এগিয়ে আসে তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ার অনুপ্রেরণা পাবে।’ পবিত্র মাহে রমজান মাস ও ঈদকে সামনে রেখে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য এমন মানবিক আয়োজন নিয়ে স্ব-উদ্যোগী যুব সংঘের কো-অর্ডিনেটর-সমাজসেবক মোহাম্মদ হাসিব মুজতাবা বলেন, ‘সংগঠনটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে, আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতার একটি অংশ মাত্র। শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটানো আর তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারাই আমাদের মূল সার্থকতা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com