বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

মিরপুর সংস্কৃতি কেন্দ্র জোনের ইফতার মাহফিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বিসিএ ৪ নং জোন (মিরপুর সংস্কৃতি কেন্দ্রের) উদ্যোগে মিরপুর নাফিঈন একাডেমীর আলবারাকা হলে সম্প্রতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জোন সভাপতি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএর সহ-সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী (কচি ভাই), বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ সার্জন রিজক ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ মোজাম্মেল হক চৌধুরী, বিসিএর সাহিত্য সম্পাদক কবি শহীদ সিরাজী, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ, বিশিষ্ট শিশু সংগঠক জাফর আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটনি জেনারেল সুলতান মাহমুদ।
বিশিষ্টজনের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পী মালিক আব্দুল লতিফ, শিল্পী নূরুল ইমরান, নাট্য সম্পাদক আব্দুল আহাদ শোয়েব, শিশু সংগঠক সিরাজ মুহম্মদ, সন্দিপন শিল্পী গোষ্ঠীর সংগীত বিভাগের পরিচালক সাদিকুজ্জামান ও থিয়েটার বিভাগের পরিচালক শামীম হাসান।
এছাড়াও শিল্পী সাহিত্যিকদের মিলন মেলায় মুখরিত ছিল ইফতার মাহফিল। প্রধান অতিথি বিসিএর সহ-সভাপতি মাহফুজুর রহমান কচি তার বক্তব্যে বলেন মাহে রমজানের শিক্ষা কে কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যমে নিজকে খাঁটি মুত্তাকী হিসেবে গড়ে তুলতে হবে পাশাপাশি মিরপুরের এই অঞ্চলকে একটি সুস্থ-সংস্কৃতির বিকাশ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com