বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

মতলব উত্তরে তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর)
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামে সমাজসেবক হাজী মো. খোরশেদ আলম, তার ভাই ৪নং ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলাম ও খোরশেদ আলমের ছেলে মো. রাসেল সরকারের উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন অসহায় পরিবারগুলোকে শনিবার ঘরে ঘরে ত্রাণ পৌছে দেওয়া হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডে যারা অসহায় ও দুস্থ আছেন, কাজ কর্ম বন্ধ হয়ে গেছে, তাদেরকে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। আমি আশা করি এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, সাধ্য অনুযায়ী এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াবেন।

নজরুল মেম্বারের ভাতিজা মো. রাসেল সরকার বলেন, আমরা পারিবারিকভাবে এই উদ্যোগ নিয়েছি। আমাদের পাশাপাশি বিত্তবানরাও যদি এগিয়ে আসেন, তাহলে গরীব ও অসহায় পরিবারগুলো খাদ্য সহায়তা পাবে বলে আমি মনে করি। তিনি বলেন, তিন শতাধিক পরিবারকে চাউল, ডাল, লবণ ও তেলসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্যাকেটজাতের মাধ্যমে ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com