বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজীতে বয়স বেশি দেখিয়ে বিয়ে পড়ানোর দায়ে কাজীকে হাইকোর্টে তলব

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী)
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

সোনাগাজীতে দশম শ্রেণির এক ছাত্রীকে বয়স বেশি দেখিয়ে বিয়ে নিবন্ধন করায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ও কাজি সিরাজুল ইসলাম মজুমদারকে তলব করেছেন হাইকোর্ট।এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আগামী ১৬ মার্চ কাজিকে ওই বিয়ে সংক্রান্ত সব কাগজপত্র ও রেজিস্ট্রার বইসহ হাজির হতে বলা হয়েছে। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। তিনি জানান, এ সংক্রান্ত মামলার আসামির জামিন শুনানিতে রোববার (৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ ইমরান আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। মামলার বরাত দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী জানান, ফেনীর সোনাগাজী উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাভেদ একই উপজেলার বগদানা গ্রামের আব্দুল মান্নানের কিশোরী মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। এ ঘটনায় জাহিদুল ইসলামকে আসামি করে ২০২০ সালের ১০ অক্টোবর সোনাগাজী মডেল থানায় অপহরণ মামলা করেন কিশোরীর বাবা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি বর্তমানে ফেনীর চিফ জুডিশিয়াল আদালতে বিচারাধীন। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন আসামি। জামিন শুনানিকালে কিশোরী মেয়ের বিয়ে পড়ানোর বিষয়টি আদালতের নজরে আসে। শুনানি শেষে আদালত আসামির জামিন কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। সেই সঙ্গে এই বিয়ের কাজী সিরাজুল ইসলাম মজুমদারকে তলব করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com