বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাফনিওম ম্যালওয়্যারের ঝুঁকিতে দেশের অধিকাংশ ওয়েবসাইট

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১

বিডিজি ই-গভ সার্টের প্রতিবেদন
হাফনিওম নামে একটি ম্যালওয়্যারের ঝুঁকিতে আছে দেশের অধিকাংশ ওয়েবসাইট। এ ঝুঁকি থেকে মুক্ত নয় দেশের সরকারী ওয়েবসাইটও। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের আওতায় প্রকাশিত সাইবার হুমকি সম্পর্কিত এক প্রতিবেদনে এমনটা দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, ম্যালওয়্যারটি ওয়েবসাইটে অনুপ্রবেশের মাধ্যমে গোটা সিস্টেমকেই ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। ম্যালওয়্যারটির পেছনে একটি হ্যাকার গ্রুপকে সন্দেহ করা হচ্ছে। গ্রুপটি মাইক্রোসফট এক্সচেঞ্জ প্রোগ্রামের দুর্বলতার সদ্ব্যবহার করে তার হ্যাকিং কার্যক্রম পরিচালনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দেশের ব্যাংকিং ও আর্থিকখাত, স্বাস্থ্যখাত, আইন ও আইনপ্রয়োগকারী সংস্থা, ভারি শিল্প ও প্রকৌশল, মহাকাশ গবেষনা, বিজ্ঞান ও শিক্ষা, কলেজ-বিশ্ববিদ্যালয়, জ্বালানী, বিদ্যুত ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটগুলো নিরীক্ষা করে এমনটা দেখা যায়। প্রতিবেদনে দেখা যায় অগ্নি সিস্টেমস লি., বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, এভারকেয়ার হাসপাতাল ঢাকা, স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বাংলা ট্রেক কমিউনিকেশন লি. ও সানশাইন জোন ডটকম, মেঘনা গ্রুপ, প্রাণ গ্রুপসহ অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com