বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগল ডুডলে বাংলা নববর্ষ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

এবারও বাংলা নববর্ষের রঙে সেজেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বুধবার (১৪ এপ্রিল) বাঙালিদের জন্য নববর্ষের শুভেচ্ছা হিসেবে গুগল নতুন একটি ডুডল উপহার দিয়েছে। গুগলের হোমপেজে এই ডুডল রয়েছে। ডুডলটির ওপর মাউস রাখলে প্রদর্শিত হচ্ছে ‘পহেলা বৈশাখ’। তবে তা ইংরেজি হরফে। মঙ্গল শোভাযাত্রায় যেমন হরেক রঙের মুখোশ, রঙতুলি, ঢোল, প্রতিকৃতি থাকে, গুগলের এ ডুডলেও ফুটে উঠেছে সে রকম প্রতিকৃতি। গুগলের এই ডুডলে ক্লিক করলেই নববর্ষ উদযাপনের খবরে নিয়ে যাচ্ছে গুগল, যেখানে বাঙালির বর্ষবরণের বিভিন্ন বিষয় জানার সুযোগ রয়েছে। দেখা যাচ্ছে ইউটিউবে রাখা এ সংক্রান্ত অনেক ভিডিও। এছাড়া উইকিপিডিয়া জানান দিচ্ছে পহেলা বৈশাখ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। তবে করোনাভাইরাস মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউনের কারণে গতবারের মত এবারও ঘরবন্দি হয়ে বাঙালি পালন করছে দিনটি। পুরোনো ও নতুন পরিবেশনের মিশ্রণে বাংলা বর্ষবরণের প্রতীকী, সংক্ষেপ ও ডিজিটাল আয়োজন করে ছায়ানট সাজানো হয়। সকালে ছায়ানটের ইউটিউব চ্যানেল এবং বিটিভিতে এই আয়োজনটি সম্প্রচার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ-১৪২৮ সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক নিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্তভাবে প্রতীকী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এ কর্মসূচি হয়। এতে নেতৃত্ব দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এই প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়াসহ চারুকলা অনুষদের স্বল্পসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com