বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

হেফাজতের সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম গ্রেফতার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার (১৪ এপ্রিল) রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতের তা-বের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’
মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়তে উলামায়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব এবং হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহকারী মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে গ্রেফতার করা হয় হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে।
গত কয়েকদিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করে গোয়েন্দা ডিবি। চট্টগ্রামের হাটহাজারী থেকে র্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতের সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেফতার করে ডিবি। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেফতার করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com