বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

৬০ জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

দেশের ৬৪ জেলার মধ্যে ৬০টিতে করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এই সংখ্যা ছিল ৫৮। শনিবার (২৫ এপ্রিল) আরও দুই জেলা ভোলা ও নাটোরে করোনা রোগী শনাক্ত হয়েছে।

শনিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। এখনও করোনা রোগী শনাক্ত হয়নি রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ এবং সাতক্ষীরায়। তবে শুক্রবার ঝিনাইদহে দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের এখন আক্রান্ত জেলা ৬০। নতুনভাবে আক্রান্ত হয়েছে ভোলা ও নাটোর। এখন আমাদের শুধু চারটি জেলা বাদ আছে। সেটি হলো রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা। এই চার জেলা বাদে সারাদেশের সবগুলো জেলা করোনা রোগী শনাক্ত হয়েছে।’

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com