বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৪৬ পার্সেন্ট টাকা আগেই সরকারের দালাল-চামচারা খেয়ে ফেলে: মান্না

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

‘এতোবড় ভাওতাবাজ সরকার। বলছে ৪৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেবে! এক বছর পার হয়ে গেছে , দিয়েছেন টাকা? ৪৬ পার্সেন্ট টাকা আগেই এই সরকারের দালাল চামচারা খেয়ে ফেলে। আর মন্ত্রী বলছেন ৭০ পার্সেন্ট টাকা তাদের কাছে গেছে।’ গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লকডাউনে মানুষের হাহাকার বন্ধে- ঘরে ঘরে খাদ্য পৌঁছাও নাগরিক প্রতিকী অবস্থান’ শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
তিনি বলেন, কোন সাহসে সরকার এই রিকশাশ্রমিকদের উপর নির্যাতন করলো? বাঁশখালীর ঘটনা আপনারা জানেন। সাড়ে ১০ কোটি টাকা, তাও আবার বলছে জেলা প্রশাসকের মাধ্যমে এই সাড়ে ১০ কোটি টাকা সারা দেশে বিতরণ করা হবে। সরকার কি এতোই গরিব? আপনি পৌনে ৬ লাখ কোটি টাকার বাজেট করেছেন আর গরিব মানুষকে দেয়ার জন্য ডিসির মাধ্যমে মাত্র সাড়ে ১০ কোটি টাকা দিয়েছেন। এই কথা মানুষের কাছে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত ছিলো। মাহমুদুর রহমান মান্না বলেন, আজকে যখন আমরা শহীদ মিনারে বসে এই কথাগুলো বলছি তখন তার বোঝা উচিত যে, বড় দুঃখে পড়ে আমরা এখানে এসেছি।’ তিনি আরো বলেন, বরিশালে যেমন রিকশাশ্রমিকরা রাস্তায় নেমেছিলো, ঢাকায় যদি তারা রাস্তায় নামে, লাখো শ্রমিককে পিটিয়ে শেষ করবেন? পারবেন না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com