বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সর্বশক্তি দিয়ে ভারতকে সহায়তা করব : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এই অবস্থায় সব রকম সহায়তা দিয়ে দেশটির পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর : এনডিটিভি। গত মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এই সহায়তার কথা জানান তিনি। এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি শিগগিরই ভারতে সব রকমের সাহায্য পাঠাচ্ছি। তার মধ্যে রেমডেসিভির ও অন্যান্য ওষুধও থাকবে। ভারতে টিকা তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তাও আমরা পাঠাবো। এতে টিকা উৎপাদন বৃদ্ধি পাবে।’ বাইডেন বলেন, ‘আমরা এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আরও বেশি টিকার ব্যবহার শুরু করতে হবে। আমরা এই মুহূর্তে অন্যান্য দেশে টিকা পাঠাতে সক্ষম। আর সেটা ভারতকে দিয়েই শুরু করতে চাই।’ তিনি আর বলেন, ‘আমি সর্বশক্তি দিয়ে ভারতকে সহায়তা করব। কারণ, আমাদের দুঃসময়ে সবার আগে এগিয়ে এসেছিল ভারত।’
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউতে ভারতে দৈনিক সংক্রমণ বেশ কয়েকদিন ধরেই ৩ লাখের ওপরে রয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় শয্যা মিলছে না। এছাড়া অক্সিজেন সংকটের কারণে করোনায় প্রাণহানিও দ্রুত বেড়ে চলেছে। এই অবস্থায় বহির্বিশ্বের কাছে সাহায্যের আবেদন করেছিল ভারত। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com