মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ইরফান খান আর নেই। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে আর বয়স হয়েছিলো ৫৪ বছর।

অভিনেতা ইরফান খান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তার মায়ের মৃত্যু হয়। সেই শোক সামলে উঠার আগেই গত ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইরফান।

সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিলো। তবে এ যাত্রায় আর শেষ রক্ষা হয়নি। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন হিন্দি সিনেমার জাঁদরেল এই অভিনেতা। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন তিনি। হিন্দি ভাষা ছাড়াও বিশ্বের নানা ভাষার ছবিতে তাকে দেখা গেছে।

ইরফান হলিউডের অস্কারজয়ী ‘লাইফ অফ পাই’য়ের মতো ছবিতে অভিনয় করেছেন। আবার তাকে দেখা গেছে বাংলাদেশি সিনেমাতেও। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com