বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে নদীতে চায়না দোয়ার জাল পেতে মাছ ধরার মহোৎসব চলছে: বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তির পথে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১

শাহজাদপুরে নদীতে চায়না দোয়ার (জাল) পেতে মাছ মারার মহোৎসব চলছে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তির পথে। জানাগেছে, শাহজাদপুরের করতোয়া, বড়াল, হুরাসাগরসহ বিভিন্ন নদী নালায় চায়না দোয়ার (জাল) পাতার হিরিক লেগেছে। চায়না থেকে আমদানিকৃত চায়না দোয়ার। এ চায়না দোয়ার জালটি নদীর তলদেশে পেতে রাখা হয়। এতে ছোট বড় সব ধরনের মাছ এ দোয়ারটিতে আটকা পরে। প্রথমে এক শ্রেনীর অসাধু জেলেরা চায়না দোয়ার আমদানি করে শাহজাদপুর উপজেলার বিভিন্ন নদী থেকে মাছ ধরা শুরু করে। এই দোয়ারে ছোট বড় সব ধরনের মাছ অধিক পরিমানে ধরা পরায় অসাধু জেলেরা ব্যাপক লাভবান হয়। এই দোয়ার জালটিতে অধিক পরিমানে মাছ ধরে অধিক মুনাফা পাওয়া যায় বিধায় এখন শুধু জেলে নয় নদীর পারে বসবাসকারী অনেক মানুষই এ চায়না দোয়ার জালটি নদীর তলদেশে পেতে অধিক মাছ ধরে লাভবান হচ্ছে। ডিম ওয়ালা মা মাছসহ ছোট বড় সবধরনের মাছ এ দােয়ার জালটিতে ধরা পড়ছে। ফলে এতে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির মাছ। এলাকার অভিজ্ঞমহল এ ব্যাপারে বলেন, এই চায়না দোয়ারে সবধরনের মাছ ধরা পরে। যে সকল মাছ বড় বড় বাধাইজালে ধরা না পরে, সেগুলোও এই চায়না দোয়ার জালে ধরা পরছে। দ্রুত দেশ থেকে এই জালটি নিষিদ্ধ করা না হলে এ দেশে অনেক প্রজাতির মাছ বিলুপ্তি হয়ে যাবে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, এ জালের ব্যাপারে আরো অভিযোগ এসেছে, আমরা খুব শিঘ্রই অভিযান চালাবো। চায়না দোয়ার জালটির ফাঁস যদি ৪.৫ সেঃ মিঃ এর কম হয় তাহলে এ জাল গুলো বাজেয়াপ্ত করে পুরিয়ে ফেলা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com