বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুুরে সমাপ্ত কর্মসৃজনের কাজ

শাজহাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

শাহজাদপুুরে স্বতঃস্ফূতভাবে সমাপ্তী হল কর্মসৃজনের ৪০ দিনের কাজ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চলতি বছরে প্রথম ধাপের ৪০ দিনের কর্মসৃজনের কাজ স্বতঃস্ফুতভাবে গতকাল বুধবার সমাপ্তী হয়েছে। এ কাজে অতিদরিদ্রের যেমন কর্মস্থানের ব্যাবস্থা হয় তেমনি নিম্নাঞ্চলের মানুষের চলাচলের জন্য তৈরী করা হয় নতুন রাস্তা। এ কর্মসৃজনের মাধ্যেমে উপজেলার ১৩ টি ইউনিয়নের গ্রামগুলোতে নিম্নাঞ্চলের সাধারন মানুষের চলাচলের জন্য অতিপ্রয়োজনী রাস্তা তৈরী করে গ্রামগুললোতে পৌছে যাচ্ছে আধুনিকতার ছোয়া। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার সপ্নের একাংশের মধ্যে পরে এই কর্মসৃজনের কাজ। উপজেলার কৈজুরী, সোনাতুনী, গালা, পোরজনা, কায়েমপুর, রুপবাটি,হাবিবুল্লাহনগর ইউনিয়নসহ ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ নিরলশভাবে কর্মসৃজনের কাজ করে যাচ্ছেন। এর মধ্যে সোনাতুনী ইউনিয়ন হলো যমুনা নদীর ওপাড় দূর্গম চরাঞ্চল। এ অঞ্চলের মানুষ চরম অবহেলিত জীবন যাপন করে আসছিলো। কিন্তু এখন সোনাতুনী ইউনিয়নের গ্রামগুলোর চেহারা পাল্টে যাচ্ছে। এ অঞ্চলেও কর্মসৃজনসহ কয়েকটি প্রকল্পের আওতায় ব্যাবপক উন্নয়ন হয়েছে। তৈরী হচ্ছে নতুন রাস্তা। রাস্তা তৈরী হওয়ার কারনে এলাকার মধ্যে যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সার্বিক তত্বাবধানে ইউপি চেয়ারম্যানবৃন্দ স্বতঃস্ফূতভাবে কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে, চেয়ারম্যানবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার সপ্নকে বাস্তবায়ন করতে ও এলাকাবাসীর যাতায়াতের কথা চিন্তা করেই আমরা কর্মসৃজন প্রকল্পের আওতায় গুরুত্বসহকারে এই রাস্তাগুলি তৈরি করে দিচ্ছি। এ প্রকল্পের আওতায় যেমন গ্রামের মানুষের চলাচলের রাস্তা তৈরী হচ্ছে অপর দিকে কিছু বেকার দরিদ্র মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com