বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাড়াশে কৃতি শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্মাননা প্রদান

মির্জা সাব্বির চলনবিল :
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে কৃতি শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তাড়াশ মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে চারজন কওমী মাদ্রাসার ছাত্র ও দুইজন স্থানীয় সাংবাদিককে এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন তাড়াশ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ায় সম্মাননা পেয়েছেন মো. সাআদ হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল মুমিন ও মুহাম্মদ রবিউল ইসলাম। সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সম্মাননা পেয়েছেন দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা ও দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা, তাড়াশ মডেল পেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ এম আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অন্যানের মধ্যে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলনের তাড়াশ পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. আলতাব হোসেন, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. রেজাউল করিম, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com