বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বমানের খেলোয়াড় আমাদের কাছেই আছে : মিরাজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

বিশ্বমানের ক্রিকেটার বাংলাদেশেই আছেন বলে অভিহিত করেছেন মেহেদী হাসান মিরাজ। তার মতে, এখন আর বিদেশী ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকতে হয় না। অনুসরণ বা শেখার জন্য অভিজ্ঞ খেলোয়াড় বাংলাদেশেই আছে। মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের দেখে তরুণদের শেখার তাগিদ দিলেন মেহেদী হাসান মিরাজ। গত বুধবার বিসিবির ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমরা জুনিয়ররা সবসময় আমাদের সিনিয়রদের কথাই বলি। একটা সময় আমরা সবাই বিশ্বের অন্য সব দেশের খেলোয়াড়দের আমাদের আইডল মনে করতাম বা বিশ্বমানের খেলোয়াড়দের আইডল মনে করতাম। তবে এখন বিশ্বমানের খেলোয়াড় আমাদের চোখের সামনেই আছে, তাদের সাথে ক্রিকেট খেলছি। বিশ্বমানের খেলোয়াড় আমাদের কাছেই আছে, তাদের কাছ থেকে শিখতে পারি।’
‘শেষ দুই ম্যাচে আমরা ব্যাটিংয়ে তেমন একটা ভালো করিনি। আমাদের শেখার অনেক কিছুই ছিল। যেভাবে মুশফিক ভাই এবং রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই জুটি গড়েছে এবং শেষ ম্যাচে মুশফিক ভাই যেভাবে খেলেছেৃ।’
মিরাজের কথায় উঠে আসলো গত বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স। তার মতে, ‘শুধু এই দুই ম্যাচই না, আগের ম্যাচগুলোতে কিংবা বিশ্বকাপে সাকিব ভাই টপ পারফরম্যান্স দেখিয়েছে। ব্যাটিং-বোলিং দুটোতেই। তামিম ভাই, ওপেনারদের মধ্যে যারা সর্বোচ্চ রান করেছেন তাদের তালিকায় আছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেছেন, এটাও অনেক বড় একটা অর্জন। আমরা তাদেরকে দেখেই শিখতে পারি।’
তরুণদের প্রতি তাই মিরাজের তাগিদ, ‘এগুলো আমরা চোখের সামনেই দেখছি। আমাদের সিনিয়র খেলোয়াড়রা কীভাবে কাজ করে, মনোযোগী থাকে, কীভাবে ক্রিকেট খেলে আমরা শিখতে পারি। এটা আমরা জুনিয়ররা যত তাড়াতাড়ি শিখতে পারব তত তাড়াতাড়ি আমরা একটা ভালো দল হয়ে উঠব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com