বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তৃণমূলে ফিরছেন মুকুল রায়!

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১

২০২১-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন একাধিক বাঘা বাঘা নেতা। এবার বিধানসভা নির্বাচনে ভোটে বিজেপি ভোটে হারার পর একে একে বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফিরছেন তারা। এদের মধ্যে বড় চমক দেখাতে যাচ্ছে তৃণমূল ছেড়ে ২০১৭ সালে বিজেপিতে যোগদান করা সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গতকাল শুক্রবার (১১ জুন) কালীঘাটে গিয়ে তৃণুমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন মুকুল রায়। এরপরেই তৃণমূলে যোগ দেবেন মুকুল রায়সহ তার পূত্র শুভ্রাংশু রায়।
আনন্দবাজার আরও জানায়, শুক্রবার (১১ জুন) পুত্র শুভ্রাংশুসহ ঘনিষ্ঠদের নিয়ে একটি বৈঠক করেন মুকুল। সেখানেই তার সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেছেন তিনি। গত কয়েক দিন ধরেই মুকুল বিজেপির থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন। বিজেপির কোনো বৈঠকেও যাননি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিধানসভার ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উত্তরের বিধায়কও নির্বাচিত হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ ২৪ ঘণ্টা জানায়, মুকুল রায় ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুকুল। ২০১৯ সালে লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির ১৮ আসন লাভের ক্ষেত্রে মুকুল রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্বীকারও করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তবে ২০২১-এর বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য বিজেপির একাংশের সঙ্গে মুকুলের সম্পর্ক খারাপ হতে শুরু করে। এদিকে হঠাৎ করে মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে হাজির হন মমতা ব্যানার্জীর ভাতিজা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুলে রায়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জি নিউজ জানায়, মুকুলের সঙ্গে রাজ্য বিজেপি সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গেছে । এ কারণেই আবার পুরনো দল তৃণমূলে ফিরতে যাচ্ছেন মুকুল রায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com