রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আনোয়ারা পারকী সমুদ্র সৈকতে ফেলে যাওয়া নষ্ট মাল্টাগুলো মাটির নিচে পুঁতে ফেলা হলো

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

চট্টগ্রাম আনোয়ারা পারকী সমুদ্র সৈকতজুড়ে গত ২দিন ধরে দেখা যাচ্ছে মাল্টা আর মাল্টা। স্থানীয়রা জানান, ১৪ই জুন(মঙ্গলবার) গভীর রাতে ২টি কার্ভাড ভ্যানে করে পারকী সমুদ্র সৈকতের পাশে পড়ুয়াপাড়ার পশ্চিমে বেড়ীবাঁধে নষ্ট মাল্টাগুলো ফেলে চলে যাই। পরের দিন স্থানীয় লোকজন পারকী সৈকতে এত মাল্টা দেখে বিস্মিত হয়ে যান। ধরনা করা হচ্ছে মাল্টাগুলো আমদানি করা বন্দরের ইয়ার্ডে অথবা হিমাগারে নষ্ট হয়ে যাওয়ায় রাতের আঁধারে কার্ভাড ভ্যানে করে ফেলে দিয়েছে। পরে জোয়ারের পানিতে সেগুলো সৈকতের আঁধা কিলোমিটার এলাকায় ছড়িয়ে যায়। সৈকতজুড়ে মাল্টা দেখে এলাকার লোকজন ও ছোট ছোট ছেলে মেয়েরা ছুটে গিয়ে মাল্টা নিয়ে ছোড়াছুড়ি করতে থাকে। গত দুই দিন ধরে নষ্ট মাল্টাগুলো পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা দেখা দিলে স্থানীয় প্রশাসন মাল্টাগুলোকে কুড়িয়ে মাটির নিচে পুতে ফেলার সিন্ধান্ত নেন। এব্যাপারে স্থানীয় ২নং বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ১৪ই জুন রাত আনুমানিক ১টার দিকে দুষ্কৃতকারী যে কোন ব্যবসায়ী নষ্ট মাল্টাগুলো এখানে ফেলে চলে যাওয়াতে গত দুই দিনে দূর্গন্ধ হতে শুরু হয়। পরিবেশ দূষণের আশাঙ্কায় উপজেলা প্রশাসন মাল্টাগুলো মাটিতে পুতে ফেলতে বলেছে সেজন্য ১০জন শ্রমিক লাগিয়ে মাটিতে পুতিয়ে ফেলা হলো। প্রশাসনের উচিত পরিবেশ বিনষ্টকারী ব্যবসায়ীকে খোঁজে শান্তির আওতায় আনা। এবিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ যুবায়ের আহমেদ বলেন, সৈকতে পচা মাল্টার খবর গতকাল সন্ধ্যায় জানতে পেরেছি। আজকে সৈকতের পরিবেশ দূষণ হওয়ার আগে সব মাল্টাগুলোকে মাটির নিচে পুতে ফেলার জন্য বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com