বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নলডাঙ্গা পৌরসভায় ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

মিজানুর রহমান নলডাঙ্গা (নাটোর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মশক নিধন ও করোনা ভাইরাসকে প্রাধান্য দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে পৌরসভার হলরুমে স্বাস্থ্য বিধি মেনে এই বাজেট ঘোষনা করেন মেয়র মনিরুজ্জামান মনির। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামলিীগ সভাপতি মোঃ আব্দুস শুকুর, পৌরসভার কাউন্সিলর ফরহাদ হোসেন, জামাল হোসেন, মহিলা কাউন্সিলর সামসুন নাহার, ডলি বেগম, হাওয়া বেগম, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রৌকশলী তাজুল ইসলাম, সার্ভেয়ার মোঃ লিয়াকত আলী প্রমুখ। নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রৌকশলী তাজুল ইসলাম জানান, এবারের বাজেটে গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাবদ ৫ কোটি ৭০ লাখ টাকা, মশক নিধন প্রকল্পে ১৫ লাখ টাকা ও করোনা ভাইরাস প্রতিরোধ প্রকল্পে ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মোট আয়-ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com