শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামপুরে পাট নিয়ে বিপাকে চাষীরা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

জামালপুরের ইসলামপুরে পানির অভাবে বিপাকে পড়েছে পাট চাষীরা। কৃষকদের পাট জাগ দিতে পারছে না। বিপাকে পড়েছেন ১৮ হাজার পাটচাষীরা। বিগত বছরগুলোতে পাটের দাম নিয়ে যেমন কৃষক হতাশায় পড়ে এবার তার বিপরীতে পানির অভাবে পাট জাগ দিতে না পারছেনা কৃষকরা। জানাগেছে, উপজেলার চলতি মৌসুমে ২০২১ সালে দেশী ৪৭৫, তোষা ৯৯২৫, কেনাফ ১০৫, মেস্তা ৩৫ হেক্টরসহ মোট ১০ হাজার ৫৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছে কৃষকরা। এবার সময় মতো বন্যা ও বৃষ্টি না হওয়ায় খাল, বিল ও নদীতে পানি না থাকায় কৃষকরা কাঁচা পাট কাটতে পারছে না। এ দিকে আবাদী কাঁচা পাটের বয়স বেশি হওয়ায় ক্ষেতে পাট মরে যা”েছ। কৃষকের অর্জিত পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যহত হ”েছ। মোহাম্মদপুর গ্রামের প্রান্তিক চাষী বিপুল মিয়া জানান- আমার ক্ষেতে পাট মরে যা”েছ। ১০-১৫ দিন আগে পাট কাটতে পারলে পাটগুলি মরত না। এখন পাটের ফলন কম হবে। এবার কোথায় যে পাট জাগ দিব বুঝে পারছি না। সভুকুড়া গ্রামের আঃ ছালাম, আঃ রশিদ ও মতি জানান, পানি না থাকায় আমাদের জমি খনন করে বৃষ্টির পানি ও স্যালো মেশিন চালিয়ে পানি আটকিয়ে পাট জাগের বিকল্প ব্যব¯’া নিয়ে পাটের আশ ছাড়া”িছ। অল্প গোলাটে পানিতে পাটের রং ভালো হয় না। ফলে বাজারে কম দামে বিক্রি করতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা এ.এল.এম রেজুয়ান জানান- অন্যান্য পাট মৌসুমের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় পাটের ফলন ভালো হয়েছে। পাটের বাজারও ভালো থাকায় কৃষকরা লাভবান হ”েছ। ইসলামপুরে বেশ কয়টি ইটভাটা রয়েছে। ইট বানানোর জন্য মাটির উপরের অংশ কেটে ইটভাটার সিন্ডিকেটরা নিয়ে যায়। ফলে ইট ভাটার আশপাশের পাটের ফলন অন্যান্য এলাকা থেকে অনেকাংশে কম হয়। এবার উপজেলায় ১০৫৪০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ৭ আগষ্ট পর্যন্ত ৪৭৫০ হেক্টর জমি থেকে পাট কর্তন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com