বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো!

মোঃ আক্কাস রাঙ্গামাটি :
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১

কাপ্তাই হ্রদে পানি পর্যাপ্ত পরিমাণ না বাড়ায় মাছ ধরার উপর দ্বিতীয় দফায় আবারো ১০দিন নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। প্রতিবছরের ন্যায় প্রথাগত নিয়মে ৩১জুলাই পর্যন্ত তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার কথা থাকলেও, বৃষ্টি কম হওয়ায় হ্রদের পানির পরিমাণ কম থাকায় ১০আগস্ট পর্যন্ত সে নিষেধাজ্ঞা বাড়ানো হয় কিন্তু হ্রদের পানি পরিমাণ মত না হওয়ায় দ্বিতীয় দফায় আবারো ১০দিন বাড়ালো সে নিষেধাজ্ঞা। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক নৌ-কমান্ডার তৌহিদুল ইসলাম। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস গবেষণা ইন্সটিটিউট, মৎস অফিস, নৌ-পুলিশ, বিএফডিসি, মৎস ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক নৌ-কমান্ডার তৌহিদুল ইসলাম জানিয়েছেন, হ্রদের পানি ১০০এমএসএল উপরে থাকার কথা থাকলেও বর্তমানে আছে ৮৮এমএসএল। এই সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে হ্রদের সব পোনা ও ছোট মাছ জেলেদের জালে ধরা পড়বে। মাছের স্বাভাবিক বৃদ্ধি হবে না। যা কোন ভাবে কাম্য নই। যার কারণে আপাতত ২০আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল। তবে সেটা নির্ভর করছে পানি কি পরিমাণ বাড়ছে তার উপর। যদি পানি ১০০এমএলএস উপরে হয় তবে ২০আগস্ট মধ্যরাতের পর মাছ ধরা শুরু হবে। যদি তা না হয়। তবে আমরা তৃতীয় দফায় আবারো ১০দিন নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিবো সভার মাধ্যমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com