শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

সম্প্রতি যেসব পুলিশ সদস্য অপরাধে জড়িয়েছেন তাদের শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘কেউ অপরাধ করে পার পাবে না, পার পাচ্ছ না। অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ গতকাল শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর দুই একজন সদস্য অন্যায় করতে পারে। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে ফেলেছে তাদেরও শাস্তি হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।’ তিনি আরও বলেন, ‘তবে করোনায় পুলিশ বাহিনীর উজ্জ্বল ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজ আছে। ১০ বছর আগের বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com