শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা, প্রতিবাদে ধানের চারা রোপণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি জনগুরুত্বপূর্ণ কর্দমাক্ত রাস্তা সংস্কার না করায় রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। ১৬নং খাউলিয়া ইউনিয়নের ২নং নিশানবাড়িয়া গ্রামের মানুষের পশ্চিমপাড়ের ২কিলোমিটার রাস্তা চলাচলের প্রধান রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না করায় চরম ভোগান্তির শিকার এলাকাবাসী। সেই সঙ্গে বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই গতকাল মঙ্গলবার রাস্তায় ধানের চারা রোপণ করে এই প্রতিবাদ জানানো হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাইতুল কদর জামে মসজিদের উপদেষ্ঠা আলহাজ¦ মো. সুজন মিয়া। বক্তৃতা করেন মো. নওরোজ হাওলাদার, মো.মহিদ হাওলাদার, মো. নজরুল ইসলাম হাওলাদার, ইমাম ও খতিব মো. আবুল হাসান, মো. আলম শেখ, মো. জামাল তালুকদার, মো. হৃদয় হোসেন, মো. টুকু মিয়া, মো. সেলিম হাওলাদার, মো. ফারুখ শেখ, মো. মোজান মুন্সি, মো. হোসেন মির, মো. সুলতান শেখ, নূরুল হাওলাদার, মো. মনসুর শেখ, মো. আলম শেখ ও মো. সাহেব আলী তালুকদার। বক্তারা বলেন, উপজেলা, পৌরসভা সদর ও পার্শ্ববর্তী শরণখোলা উপজেলায় যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা এটি। রাস্তার দু’প্রান্তে রয়েছে দু’টি জামে মসজিদ। বর্ষা-কাদায় মুসল্লিদের জামাতে নামাজ আদায় করতে মসজিদে যেতে ও সাধারণ মানুষের চলাচলে অবর্ননীয় কষ্টের শিকার হতে হয়। জোয়ারের পানিতে রাস্তাটি সম্পূর্ণ তলিয়ে যায়। দীর্ঘ ২৫ বছরেও রাস্তাটি সংস্কার করা হয়নি। বক্তারা রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর দুর্দশা লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। এ সময় এলাকার শত শত লোক উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com