বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যে ‘অটোমেটেড চালান সিস্টেম’ বিষয়ক চুক্তি স্বাক্ষর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

অটোমেটেড চালান সিস্টেম বাস্তাবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৬ আগস্ট, ২০২১ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল। অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মোঃ ফোরকার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব এ. কে. এম মহিউদ্দীন আজাদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সকল শাখা ও উপশাখার মাধ্যমে পাসপোট ফি, শুল্ক,আয়করসহ সরকারি অন্যান্য ফি জমা দেয়া যাবে।প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com