শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীনগরে থানা-পুলিশের ওপেন হাউজ ডে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

নওগাঁর রাণীনগর থানা পুলিশের উদ্যোগে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর থানা আয়োজিত রবিবার দুপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে স্থাণীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজ সেবকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কেএমএ মামুন খান চিশতী। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত তারিকুল ইসলাম, ডিএসবির পরিদর্শক নন্দিতা সরকার, সদর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আহসান হাবিব স্বপন প্রমূখ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কেএমএ মামুন খান চিশতী তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com