শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুরে লক্ষ্যমাত্রার অধিক জমিতে আমন রোপণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

শস্য ভা-ারখ্যাত দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর উপজেলায় এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে আমন চারা রোপন করা হয়েছে। বন্যার প্রভাবমুক্ত আমনের ক্ষেত এখন সবুজে ভরে উঠেছে। বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৭ হাজার ৪১১ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়। আমন রোপনে কৃষি বিভাগ থেকে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৭৩০ জন কৃষককে কৃষি প্রণোদনার মাধ্যমে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ধানের অধিক দাম ও কৃষি প্রণোদনার সার বীজ পেয়ে কৃষকরা ১৭ হাজার ৪৯৫ হেক্টর জমিতে আমন রোপন করেছেন। ফলে বন্যার প্রভাব মুক্ত অনুক’ল আবহাওয়ায় বিরামপুর উপজেলায় এবার লক্ষ্য মাত্রার চেয়ে অধিক জমিতে আমনের চারা রোপন করা হয়েছে। দিগন্ত বিস্তৃত আমনের ক্ষেত এখন সবুজে ভরে উঠেছে। কৃষকদের রোপনকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে গুটি সর্না, সর্না-৫, ব্রি-৩৪,৫১,৭১,৭৫, হাইব্রিড ও বিনা-১৭.২০ জাত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com