বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে করোনায় আক্রান্ত আরও ১০ জন, মোট ৩৫৯

গাজীপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০

গাজীপুর নতুন করে আর ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ এ পর্যন্ত ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।

এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৭ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯৩ জন।

জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ৮ জন ও কালীগঞ্জ উপজেলায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৪২৬১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ১৮৬ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com