শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরীয়তপুরে করোনায় আক্রান্ত আরও ৮ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০

শরীয়তপুরে পাঁচ বছরের শিশুসহ নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দুইজন করোনাজয় করে সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার (১১ মে) দুপুর আড়াইটায় জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।

ডা. আবদুর রশিদ বলেন, শরীয়তপুরে আরও আটজনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে ছয়জন, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে একজন এবং জাজিরা উপজেলায় একজন। এর মধ্যে পাঁচ বছরের এক শিশু, ১৯ থেকে ২৫ বছরের তিনজন, ২৬ থেকে ৩৫ বছরের দুইজন ও ৫০ থেকে ৫৫ বছরের দুইজন। যার মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। তবে ডামুড্যা পৌরসভা এলাকার এক নারী ও নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়নে এক পুরুষ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com