শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১৫ বছর পর মিল্টন খন্দকার

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে মিল্টন খন্দকার নিজের আলাদা অনন্য একটি অবস্থান সৃষ্টি করেছেন একজন গীতিকার ও সুরকার হিসেবে। তার ণেখা ও সুর করা বহু জনপ্রিয় গান রয়েছে যা শ্রোতা দর্শকেরা এখনো মনের অজান্তে গেয়ে উঠেন। আবার কেউ কেউ এখনো বেশ আগ্রহ নিয়ে তার লেখা ও সুর করা গান শুনে থাকেন। মিল্টন খন্দকারের ভাষ্যমতে তার লেখা ও সুর করা গান রয়েছে চার হাজারেরও বেশি।
গুণী এই সুরস্রষ্টা তপন চৌধুরীকে নিয়ে দীর্ঘ পনেরো বছর পর নতুন একটি গান করেছেন। গানের কথা ও সুর যথারীতি মিল্টন খন্দকারের নিজেরই। গানের কথা হলো ‘তোমার চলে যাওয়া দেখেছি, দেখিনিতো ফিরে আসতে’। গানটি মিল্টন খন্দকারের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মিল্টন খন্দকার মিউজিক ফ্যাক্টরী’ থেকে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে কানাডা থেকে মুঠোফোনে তপন চৌধুরী বলেন,‘গানটির কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যথারীতি এটি একটি দারুণ মেলোডিয়াস গান। আমার কাছে মনে হচ্ছে শ্রোতাদের গানটি মন ছুঁয়ে যাবে। কারণ একজন মিল্টন খন্দকারের কথা ও সুরের আলাদা শ্রোতা দর্শক আছেন যারা তার গানের জন্য অপেক্ষা করেন।’
মিল্টন খন্দকার বলেন,‘তপন চৌধুরী এমন এক সৌভাগ্যবান শিল্পী, একটু বাড়িয়ে বললে তার মাথায় যতো চুল আছে, তার চাইতেও বেশি তার হিট গানের সংখ্যা। আমার সৌভাগ্য হয়েছে এই শিল্পীর নতুন আরেকটি গান করার। ৪০বছর আগেও তিনি যেমন গাইতেন– এখনো তিনি তেমনই গান। আমার নিজেরই কী যে ভালো লাগে আমার তপনদার গান। আমার খুব পছন্দের একজন গায়ক তিনি। এমন গুণী শিল্পীদের আমাদের প্রতিনিয়ত কাজে লাগানো উচিত, শ্রদ্ধা সম্মান জানানো উচিত।’
হাজার হাজার গান লেখা ও সুর করার মধ্য থেকে মিল্টন খন্দকারের নিজের লেখা ও সুর করা প্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডলি সায়ন্তনীর গাওয়া ‘চিন্তার চেয়ে চিতার আগুন ভালো’, হাসান চৌধুরীর গাওয়া ‘খুব কাছাকাছি তুমি আমি আছি’, মনির খানের গাওয়া ‘পুরোনো সেই ব্যথা’ এবং ঝিনুকের গাওয়া ‘আমি যাচ্ছি বাবা’। ঝিনুকের গাওয়া ‘আমি যাচ্ছি বাবা’ গানটি এখনো বিয়ে বাড়িগুলোতে হরহামেশা বেজে উঠে। এদিকে তপন চৌধুরীর গাওয়া প্রকাশিত সর্বশেষ গান হচ্ছে ‘সবই তুমি’। এই গানটি তপন চৌধুরীর নিজের সুর করা গান। লিখেছেন স্থপতি মুস্তাফা খালীদ পলাশ। ‘দু:খিনী মা ও শয়তান জাদুঘর’ সিনেমায় তপন চৌধুরী প্রথম মিল্টন খন্দকারের লেখা ও সুরে গান করেন। সর্বশেষ ১৫ বছর আগে তারা একসঙ্গে কাজ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com