শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উদয়ন ক্লাবের উদ্যোগে দোয়া ও শোকসভা

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন উদয়ন ক্লাব এর সাবেক সভাপতি ফখরুদ্দিন মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি আমিনুল হক আমিন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সকল প্রয়াত সদস্যদের স্মরণে ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় ‘দোয়া ও শোকসভা’ অনুষ্ঠিত। শুক্রবার (১ অক্টোবর) বাদ আছর ক্লাবের নিজস্ব কার্যালয়ে উক্ত দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিনের সঞ্চালনায় ও সভাপতি মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সহ সভাপতি আবুল কাশেম, দিলীপ বণিক, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রেজাউল করিম নোমান, শহীদ উল্লাহ, সাবেক কার্যকরী পরিষদ সদস্য আব্দুর রহিম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন, মহিউদ্দিন কিরণ, সহ-সভাপতি মোশারফ হোসেন, আশিস দাশ, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, কোষাধক্ষ্য গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুমন, সাহিত্য সম্পাদক রাজিব কৃষ্ণ জীবন, অফিস সম্পাদক মঞ্জুরুল কাদের মিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, সামাজিক সম্পাদক মাইন উদ্দিন, ক্রীড়া সম্পাদক জাহেদুল আলম, কার্যকরী পরিষদ সদস্য তানভীর হোসেন,কার্যকরী পরিষদ সদস্য রিপন দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শোক সভায় বক্তারা মরহুমদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তাদের চলে যাওয়া ক্লাবের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com