বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

বাহরাইন যেতে বাধা কাটছে বাংলাদেশিদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ঢুকতে বাংলাদেশিদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিচ্ছে দেশটি। আগামী রোববার (১০ অক্টোবর) থেকে দেশটিতে যেতে পারবেন বাংলাদেশিরা। গতকাল শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, করোনা পরিস্থিতি ইস্যুতে ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম সরানোর ঘোষণা দিয়েছে বাহরাইন। ১০ অক্টোবর থেকে দেশটির রেড লিস্টে আর থাকছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।
এদিকে, বৃহস্পতিবার বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায়, দেশটির করোনাভাইরাস মোকাবিলায় জাতীয় টাস্কফোর্সের সুপারিশক্রমে বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ লাল তালিকাভুক্ত দেশগুলোর আপডেট করেছে। এ তালিকায় ১১টি দেশকে লাল তালিকা থেকে সরানো হয়েছে। অন্যদিকে, একটি দেশকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। এটি আগামী রোববার থেকে কার্যকর হবে। বাংলাদেশ ছাড়াও লাল তালিকা থেকে বাদ পড়া দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, উগান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই, ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া এবং ইকুয়েডর। আর লাল তালিকায় যুক্ত করা হয়েছে রোমানিয়াকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com