বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত আরও ৫ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

টাঙ্গাইলে মহামারি করোনাভাইরাসে নতুন করে আট মাসের শিশুসহ পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জন। আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলার আট মাস বয়সী শিশুসহ একই পরিবারের চারজন। অপরজন ঘাটাইল উপজেলার বাসিন্দা।

বুধবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রকুনুজ্জামান খান বলেন, আক্রান্ত চারজনই উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা গ্রামের একই পরিবারের সদস্য। তাদের পরিবারের এক সদস্য ঢাকায় থাকেন। তিনি সেখানে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। সেখানেই তিনি আক্রান্ত হন। পরে তার পরিবারের চারজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ আসে। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে ওই বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com