শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৯০’র মতো গণঅভ্যুত্থান ঘটাতে হবে: মির্জা ফখরুল

শাহজাহান সাজু :
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

৯০’র মতো আরও একটি গণঅভ্যুত্থান ঘটাতে হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আমরা ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম উল্লেখ করে তিনি বলেন, সেদিন লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। এরপর ১৯৯০ সালে একটি গণঅভ্যুত্থান দেশের রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন এনে দিয়েছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো। বেগম খালেদা জিয়া সেদিন নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আবার সেই সময় এসেছে। আরও দৃঢ়তার সাথে আরেকটি গণঅভ্যুত্থান ঘটাতে হবে।
প্রতিটি আন্দোলনে ছাত্ররাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৯০’র গণঅভ্যুত্থানে যেমন আমান উল্লাহ আমানরা তাদের দায়িত্ব পালন করে সফল হয়েছেন। ঠিক একইভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছাত্ররাই সফল হয়েছিল। এমনকি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্র ও যুবকরাই জয়ী হয়েছিল। আজকে একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে তিনি বলেন, যে কারণে জেহাদ রক্ত দিয়েছিল, আজকে সেই গণতন্ত্রকে আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের অর্জনগুলোকে কেড়ে নেয়া হয়েছে।
আর ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা এখন আমরা ভোগ করতে পারছি না। আজকে আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। আমরা একটি নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছি। বিএনপি মহাসচিব বলেন, যদি আমাকে ও আপনাকে বাঁচতে হয়, আমাদের দেশকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের অর্জন এবং নব্বইয়ের অর্জন যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবিলম্বে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। আর পরিষ্কারভাবে বলতে হবে- সরে দাঁড়াও, সরে যাও।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com