শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীর পল্লীতে দীর্ঘদিন ধরে তিন গ্রামের হাজারো মানুষের চরম দুর্ভোগ

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

নেসকো’র বিদ্যুৎ সরবরাহে সীমাহীন দূর্ভোগে পলাশবাড়ীর ঝাপড়, দেবীপুর এবং গোবিন্দগঞ্জের অভিরামপুর গ্রামের হাজারো মানুষ। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ২২ অক্টোবর শুক্রবার সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জের অভিরামপুর হতে বৈদ্যুতিক খুঁটি ছাড়াই ৪৪০ ভোল্টের দুটি তারের মাধ্যমে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে দীর্ঘ ৫ বছর যাবৎ। বিভিন্ন গাছ, বাঁশঝাড়, পুকুর, কলাগাছ, সুপারির গাছ ও কাঁঠাল গাছের সাথে তার বেঁধে দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় এই তিন গ্রামে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ইতিমধ্যে গবাদিপশু, শিশু এবং যুবক সহ বেশ কয়েকজন বিদ্যুতের শক খেয়ে আহত হয়েছেন। নেই কোন সংস্কার। পল্লী বিদ্যুৎ এবং নেসকো উভয় বিদ্যুতের অবস্থান এ গ্রামে। খুঁটি ছাড়াই ৪৪০ ভোল্টের তার টানা হয়েছে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে। অবস্থা দৃষ্টে মনে হয় দেখেও যেন দেখার কেউ নেই। এ অবস্থায় থাকলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে এমনটাই জানালেন গ্রামবাসী। এ ব্যাপারে ২নং হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, আমি এলাকাবাসীর এমন জন দুর্ভোগের বিষয়ে শুনে গোবিন্দগঞ্জ নেসকো’র অফিসে লিখিত অভিযোগপত্র দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com