শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাম্প্রদায়িক হামলায় আ.লীগ-ছাত্রলীগ জড়িত : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

সাম্প্রতিক হামলার ঘটনায় সরকারকে অভিযুক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশ অশান্তিতে রয়েছে। মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। সাম্প্রতিক সময়ে দেশে যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে, তাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ জড়িত।’ গতকাল রবিবার (২৪ অক্টোবর) সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। মাজার জিয়ারতের সময় বিএনপির মহাসচিবের সঙ্গে দলের সিলেটের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। এদিন সকালে বিএনপি নেতা ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিতে সিলেটে আসেন মির্জা ফখরুল। সেখান থেকে তিনি সুনামগঞ্জে স্মরণসভায় যোগ দেবেন।
মাজার জিয়ারত করে বেরিয়ে এসে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এর নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। আজও পত্রিকায় এসেছে, রংপুরের ঘটনার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা সৈকত।’
তিনি বলেন, ‘এটা খুব পরিষ্কার, সরকারের যেহেতু জনগণের সঙ্গে সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না– সে জন্য জনগণের দৃষ্টিটাকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য এসব ঘটনা ঘটাচ্ছে।’ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ ফখরুল বলেন, ‘আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, তাদের নিরাপত্তা সরকার দিতে পারছে না। একই সঙ্গে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে, মুসলমান সমাজ, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, তাদেরও এখানে কোনও নিরাপত্তা নেই। সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com