বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৮ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০

ফের বাড়লো করোনাভাইরাসের প্রকোপ। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৪১ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮ হাজার। আক্রান্ত ৪৬ লাখ ২৮ হাজারের বেশি। নতুন আরও প্রায় এক লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের। নমুনা পরীক্ষায় আরও ২৬ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।

বর্তমান হটস্পট- ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ শতাধিক মানুষ মারা গেছে। শনাক্ত হয়েছে ১৫ হাজারের বেশি রোগী।
এদিকে, প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে এক মাসের মধ্যে আরও একজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে দেশটিতে।

তাছাড়া, রাশিয়ায় প্রাণহানি তুলনামূলক কম থাকলেও, হু হু করে বাড়ছে সংক্রমণ। একদিনেই, নতুনভাবে সাড়ে ১০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি।

তবে ইউরোপের দেশগুলোয় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com