মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী শখ

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

দেশে এখন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সেই সঙ্গে বাড়ছে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। দেশ জুড়ে চলছে সাধারণ ছুটি। আর এমন পরিস্থিতিতেই গত ১২ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়েতে উপস্থিত ছিলেন এই অভিনেত্রীর একজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক রহমান জনের সঙ্গে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন।

শখের ঘনিষ্ঠ একটি সূত্র এই প্রতিবেদকের কাছে দাবি করেছে, ঈদের পর বিয়ের খবর ঘটা করে সবাইকে জানাতে চান জন-শখ দম্পতি।

এ প্রসঙ্গে আনিকা কবির শখের সঙ্গে বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল ও ম্যাসেজ পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।

এদিকে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে দুই বছরের মাথায় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ‘মতানৈক্যের জেরে’ ভেঙে যায়।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com