শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার অভিযোগ করেছে ছাত্রদলের নেতারা। এ সময় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। গতকাল সোমবার দুপুরে ছাত্রদল নেতারা এ অভিযোগ করেন।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান নয়া দিগন্তকে বলেন, সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ যোগ দেন। সমাবেশ শেষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মৎস্য ভবন, কাকরাইল মোড় হয়ে রাজমণি সিনেমাহলের সামনে গেলে দু’দিক দিয়ে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে অর্ধশত নেতাকর্মী আহত হন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল বলেন, আমরা প্রেসক্লাব থেকে শান্তিপূর্ণ কর্মসূচি শেষে একটি মিছিল নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় রাজমণি সিনেমাহলের সামনে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা সরকারের আজ্ঞাবহ এসব পুলিশ ক্যাডারদের ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com