শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাবনার আটঘরিয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীকে হত্যার হুমকি ও গুলিবর্ষনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

পাবনার আটঘরিয়ার স্বতন্ত্র পৌর মেয়র প্রার্থী ইশারত আলীকে হত্যার হুমকি ও গুলিবর্ষনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আটঘরিয়া উপজেলার পৌর বাঐখোলা গ্রামে প্রার্থীর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইশারত আলী। তিনি অভিযোগ করে বলেন, আটঘরিয়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন তোলার পরদিন, কতিপয় অজ্ঞাত ব্যাক্তি একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে তার বাড়ির সামনে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। যাবার সময় মেয়র পদে নির্বাচন করা হলে জানে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, বর্তমান পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী তাকে হত্যার হুমকি দিচ্ছে এবং ক্ষমতার দাপট দেখিয়ে তার বাড়িতে গুলিবর্ষন করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অইন শৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com