শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে : মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

‘আজ দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি তিনি জীবন-মৃত্যুর সন্নিকটে। তার চিকিৎসা দরকার এবং সেই চিকিৎসা এদেশে সম্ভব হচ্ছে না। এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে ঐক্য। আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের সব রাজনৈতিক দল, সব সংগঠন, সব মানুষকে ঐক্যবদ্ধ করে এ ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, রাজনীতি থেকে যখন জ্ঞান, প্রজ্ঞা চলে যায়, সেখানে পেশিশক্তি ও টাকা সামনে এসে দাঁড়ায়। তখন সে রাজনীতি ফলপ্রসূ কোনো কিছু দিতে পারে না। এখানে শেখ হাসিনা সফল হয়েছেন।
‘একই কথা বারবার শুনতে আপনারা বিরক্ত হন, আমারও ভালো লাগে না। আমরা বারবার একই কথা বলে যাই কিন্তু লাভ হয় না। এতেই তাদের সাফল্য। ফ্যাসিবাদের সাফল্য হচ্ছে যাতে তারা পুরো জাতির মাঝে ভয়, ত্রাস তৈরি করতে পারে।’
বিএনপি মহাসচিব বলেন, আমরা মন খুলে কথা বলতে পারি না। প্রাণ খুলে নিশ্বাস নিতে পারি না। দমবন্ধ একটা পরিবেশ সৃষ্টি করেছে। চৌধুরী কামাল উদ্দিন ইউসুফ এই একটি পরিবেশ থেকে বের হয়ে আসতে চেয়েছেন। ‘জ্ঞান এবং প্রজ্ঞাসহ রাজনীতিবিদ এখন দেখা যায় না। বিশেষ করে বর্তমান সরকার আসার পর এখন শক্তি আর টাকা ছাড়া কোনো রাজনীতি নেই। পুরো সংস্কৃতিটাকেই বদলে দিয়েছে। গত এক যুগে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একেবারে বদলে দিয়েছে। এখানে এখন আর সত্য, সুন্দর বলতে কিছু নেই। আছে শুধু ভয়াবহ প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন।’ বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফের যে স্বপ্ন, আমাদের শেখ মুজিব, জিয়াউর রহমান তাদের যে স্বপ্ন, খালেদা জিয়ার যে স্বপ্ন, এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সত্যিকারের একটা সমৃদ্ধির দেশ প্রতিষ্ঠা করা, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো রাষ্ট্র তৈরি করা, সে রাষ্ট্র আমাদের তৈরি করতে হবে। ফখরুল বলেন, কী দুর্ভাগ্য আমাদের। জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলেছেন, অনেক মানবতা দেখিয়েছি আর কত মানবতা দেখাবো, এটা কোনো সভ্য দেশের নেতার কাছে আশা করা যায় না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com