শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ী পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

উন্নত প্রযুক্তি নির্ভরপাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাট অধিদপ্তর ও পাট মন্ত্রণালয় পলাশবাড়ী, গাইবান্ধার আয়োজনে উপজেলার পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা ১১ ডিসেম্বর পলাশবাড়ী আদর্শ কলেজে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত ১০০ জন পাট চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। “সোনালী আঁশের দেশ মুজিব বর্ষে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাটের চাষ, বীজ উৎপাদনে বিভিন্ন প্রকার সহযোগিতার আশ^াস দিয়ে স্বাগত বক্তব্য রাখেন পাট উন্নয়ন অধিদপ্তর, ঢাকার সহকারী প্রকল্প পরিচালক আকলিমা আহসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ¦ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট উন্নয়ন অধিদপ্তর, রংপুর অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক সোলায়মান আলী, পাট উন্নয়ন অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক আঃ মাজেদ, পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুন্নাহার সাথী, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেন। একদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com